ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অনুদান দিলেন নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২৯ মে ২০২০, ২১:৪৩আপডেট : ২৯ মে ২০২০, ২১:৪৩

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অনুদান দিলেন নৌ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুর জেলার বোচাগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৯ মে) পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

এসময় ক্ষতিগ্রস্তদের অভয় দিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের সঙ্গে আছে। তিনি হৃদয় দিয়ে আপনাদের দুঃখ অনুভব করেন। তিনি বাংলাদেশকে অনুভব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুভূতির নাম। বঙ্গবন্ধুর পরে বাংলাদেশের মানুষ এমন আপন নেতৃত্ব আর পায়নি। তিনি বাংলাদেশকে আবারও বিশ্ব আসনে সমাদৃত করেছেন।'

করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার জন্য অনুদান দিয়েছেন, প্রতি মসজিদে ইমামদের জন্য অনুদান দিয়েছেন। খেটে খাওয়া, অসহায় দিনমজুরদের মোবাইলের মাধ্যমে অনুদান দিয়েছেন। মানুষকে অনুভব করেন বলেই গত দুই মাসেরও বেশি সময় ধরে ত্রাণ সহায়তা দিয়ে তিনি দেশের খাদ্যাভাব দূর করেছেন।'

এদিন নৌ প্রতিমন্ত্রী উপজেলার ইশানিয়া ও নাফানগর ইউনিয়নের ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত শালবাগানও তিনি দেখতে যান। ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে অনুদান দেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের