বরিশাল বোর্ডে এসএসসির ফলে মেয়েরা এগিয়ে

বরিশাল প্রতিনিধি
৩১ মে ২০২০, ১৯:২৭আপডেট : ৩১ মে ২০২০, ১৯:৩১

বরিশাল শিক্ষা বোর্ড এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ৭৯.৭০ ভাগ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন। গতবার পাসের হার ছিল ৭৭.৪১ ভাগ। এই বোর্ডে গতবারের চেয়ে পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে। ছেলেদের চেয়ে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়াতে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের পাসের হার হার ৮২.৬৭,  ছেলেদের ৭৬.৭২। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩’শ ৭৪ জন মেয়ে এবং ২ হাজার ১শ’ ৯ জন ছেলে।

রবিবার (৩১ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এ ফল ঘোষণা করেন।  

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার ১ লাখ ১২ হাজার ৪শ’ ৩৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬শ’ ১৬ জন। পাসের হার বিজ্ঞান বিভাগে ৯১.৮০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০.৫১ এবং মানবিক বিভাগে ৭৪.৫৭। এই বোর্ডের অধীনে ৬ জেলার ১ হাজার ৪শ’ ৩২টি স্কুলের ১ লাখ ১২ হাজার ৪শ’ ৩৬ জন শিক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এই বোর্ডে কোনও প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেউতা সংকট: জরুরি বৈঠক ডাকলো ইইউ, স্পেনের বিরুদ্ধে ২২ দেশের চিঠি  
সেউতা সংকট: জরুরি বৈঠক ডাকলো ইইউ, স্পেনের বিরুদ্ধে ২২ দেশের চিঠি  
২৪-এর ৬ আগস্ট ভাঙচুর করে কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই আসামি গ্রেফতার
২৪-এর ৬ আগস্ট ভাঙচুর করে কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই আসামি গ্রেফতার
তারেক রহমানকে নিয়ে কিছু বললে তাদের পিষিয়ে মেরে ফেলা উচিত: বিএনপি নেতা রিপন
তারেক রহমানকে নিয়ে কিছু বললে তাদের পিষিয়ে মেরে ফেলা উচিত: বিএনপি নেতা রিপন
বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই
বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই
সর্বাধিক পঠিত
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা