জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১৬:২৩আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৬:২৩

পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা হয়নি কিলিয়ান এমবাপ্পের। তবে রিয়াল মাদ্রিদ তারকা ক্লাব বিশ্বকাপে অভিষেকের খুব কাছাকাছি। শেষ ষোলোতে মঙ্গলবার রাতে জুভেন্টাসের বিপক্ষে তার খেলার জোর সম্ভাবনা আছে। রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো তেমন ইঙ্গিতই দিয়েছেন। 

২৬ বছর বয়সী এমবাপ্পে মাদ্রিদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ মিস করেছেন। তাকে ছাড়াই গ্রুপ এইচের শীর্ষে থেকে স্প্যানিশ জায়ান্টরা শেষ ষোলো নিশ্চিত করেছে। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে জাবি আশা প্রকাশ করে বলেছেন, ‘কিলিয়ান এখন ভালো করছে।  প্রতিদিনই আমরা কথা বলছি। সকালে আলোচনা করে আমরা সিদ্ধান্ত চূড়ান্ত করবো।’

এমবাপ্পের খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘এই ম্যাচ দিয়ে ওর ক্লাব বিশ্বকাপ অভিষেকের জোরালো সম্ভাবনা রয়েছে। অবশ্য এটা জানি না কতটুকু। কিন্তু অনেক বড় সম্ভাবনা।’

কার্লো আনচেলত্তি অধ্যায় শেষ হতেই দায়িত্ব নিয়েছেন আলোনসো। নতুন ভূমিকায় মাত্র এক মাসেরও কম সময় ধরে আছেন। মাদ্রিদ, লিভারপুল এবং বায়ার্ন মিউনিখের সাবেক এই মিডফিল্ডার বলেছেন, তার আসল কাজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে, ‘এখন প্রতিটি ম্যাচই সবকিছু, আবার কিছুই নয়। এটা বিশাল এক ম্যাচ এবং আমরা গত কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি এই ম্যাচের জন্য।’

/এফআইআর/    
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি