ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আরও এক কাউন্সিলর বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ জুন ২০২০, ০২:৪৬আপডেট : ০১ জুন ২০২০, ০২:৫০

সাময়িক বরখাস্ত হওয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম নেহার।

সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আরও এক ওয়ার্ড কাউন্সিলর সাময়িক বরখাস্ত হয়েছেন। রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বরখাস্ত হওয়া কাউন্সিলর হলেন ১২ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম নেহার।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ শামছুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর বিশেষ সরকারি সহায়তায় স্বজন ও স্বচ্ছল ১৬ ব্যক্তির নাম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পৌরসভা আইন ২০০৯ এর ধারা ৩১ (১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাকবুল হোসাইনকেও সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধেও স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠে। তিনি ইসলামী ঐক্যজোট থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের