করোনা পজিটিভ রিপোর্ট আসার পরের দিন বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ জুন ২০২০, ১১:৩৮আপডেট : ০২ জুন ২০২০, ১১:৩৮

করোনা পরীক্ষা

করোনা পজিটিভ হয়ে সিরাজগঞ্জে একজন বৃদ্ধ (৭৩) মারা গেছেন। তিনি বেলকুচির তাঁত সমৃদ্ধ তামাই গ্রামের অধিবাসী। পেশায় তিনি তাঁত ব্যবসায়ী। এনায়েতপুরের খাঁজা ইউনুস আলী (র.) মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার (২ জুন) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

বেলকুচি উপজেলার স্বাস্থ্য বিভাগ থেকে ২৯ মে তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনার ফলাফলে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মাধ্যমে সোমবার (১ জুন) রাতে জানা গেছে। রাতেই উপজেলা প্রশাসন থেকে ওই বৃদ্ধর বাড়ি লকডাউন করা হয়।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, এনায়েতপুরের খাঁজা ইউনুস আলী (র.) মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে আমাকে নিশ্চিত করেছেন। শ্বাসকষ্ট, হাইপার টেনশন ও ডায়বেটিকসহ অন্যান্য শারীরিক সমস্যা ছিল বৃদ্ধর। ঈদের পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে তিনি করোনা রোগের জীবাণু বহন করছিলেন বলে জানা গেছে। যথাযথ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি