মুন্সীগঞ্জে আইসোলেশনে থাকা ৩ জনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২০, ০৩:৩৩আপডেট : ০৪ জুন ২০২০, ০৩:৩৫

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে করোনা আক্রান্ত একজন ও করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়। মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া গ্রামের মাসুদ হোসেন (৫৫) করোনায় মারা গেছেন। গত ২৯ মে তার করোনা চিহ্নিত হয়। তার অবস্থার অবনতি ঘটলে ৩১ মে মুন্সীগঞ্জ শহরের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। বুধবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।
প্রায় একই সময়ে আইসোলেশন সেন্টারটিতে মারা যান করোনা উপসর্গ নিয়ে একই দিন (৩১ মে) ভর্তি হওয়া সদর উপজেলার মুক্তারপুরের জহিরুল ইসলাম (৪৫)। তার নমুনা সংগ্রহ করে ১ জুন পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। রিপোর্ট আসার আগেই তিনি মারা যান।
বুধবার ভোরে একই আইসোলেশন সেন্টারে মারা যান মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর গ্রামের সিরাজুল ইসলাম (৪০)। তিনি মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা কেয়ার সেন্টারে তথা আইসোলেশন সেন্টারে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে বুধবার ঢাকায় পাঠানো হয়। রিপোর্ট আসার আগেই তিনি মারা যান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
১৭ বছর বয়সে সেঞ্চুরির স্মৃতি স্মরণ করলেন আশরাফুল
১৭ বছর বয়সে সেঞ্চুরির স্মৃতি স্মরণ করলেন আশরাফুল
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা