বকশীগঞ্জ সীমান্ত ৭ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

জামালপুর প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ১৪:৩৬ আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৪:৩৬

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ সাত জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৪টায় ধানুয়া কামালপুরের ১০৮৩ পিলারের কাছ দিয়ে তাদের ঠেলে দিয়েছে। পরে সকাল ৭টায় স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে।

আটকদের বাড়ি খুলনা, ফরিদপুর, বাগেরহাট ও বরগুনার জেলায়।

আটকরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাশেম আলীর ছেলে এনায়েত খাঁ (৫৫), একই উপজেলার বেলায়েত খাঁর ছেলে মোহম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মেহবুব আলীর ছেলে কোরবান আলী (২০), তার মা তাছলিমা বেগম (৫০), একই খুলনার খালিশপুর এলাকার সোহাগ মিয়ার ছেলে সুমি আক্তার (৩০), তার বোন রেমি আক্তার (২০) ও বরগুনার পাথরঘাটা উপজেলার রুস্তম আলীর মেয়ে মায়া আক্তার (৩২)।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে ভারত থেকে ৭ জনকে ঠেলে দিয়েছে এমন খবর পেয়ে গ্রামবাসীকে নিয়ে আমরা সীমান্তে অবস্থান নেই এবং তাদের আটক করি। তারা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে চলে যায়। সম্প্রতি বিভিন্ন সীমান্তে তাদেরও বাংলাদেশে পাঠায় বিএসএফ। 

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ধানুয়া কামালপুর সীমান্তে ঠেলে দেওয়ার পর স্থানীয়রা সাত জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সীমান্তে ৭ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার