সোনামসজিদ স্থলবন্দরে স্বল্প পরিসরে আমদানি-রফতানি চালু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২০, ১৫:৩৮আপডেট : ০৪ জুন ২০২০, ১৫:৪০

সোনামসজিদ স্থলবন্দরে স্বল্প পরিসরে আমদানি-রফতানি চালু

করোনা পরিস্থিতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে সোনামসজিদ স্থলবন্দরে। দীর্ঘ ২ মাস ১২ দিন পর বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।

সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলবুল আহমেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী রাজস্ব কর্মকর্তা জানান, সকাল থেকে পণ্যবোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দুপুর ২টা পর্যন্ত পেঁয়াজ, ভুট্টা ও খৈলসহ ৬২টি পণ্যবোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করে। আজ থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে ভারতে লকডাউন চলায় গত ২৪ মার্চ থেকে আমদানি-রফতানি বন্ধ ছিল সোনামসজিদ স্থলবন্দরে। পরে উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে বন্দর পরিচালনার উদ্যোগ নেওয়া হয় এবং আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী