প্রাথমিকের পরীক্ষা নেওয়ার নির্দেশ শিক্ষা কর্মকর্তার

নেত্রকোনা প্রতিনিধি
০৬ জুন ২০২০, ১৭:২৪আপডেট : ০৬ জুন ২০২০, ১৮:৪৮

নেত্রকোনা

করোনাভাইরাসের প্রভাবে সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি নির্দেশনা না থাকলেও নেত্রকোনা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম।

একাধিক শিক্ষক জানান, সরকারি কোনও নির্দেশ না থাকার পরও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম উপজেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রশ্নপত্র ও খাতা দেওয়ার নির্দেশ দেন। আগামী ১৫ জুনের মধ্যে নির্দেশ কার্যকর করার জন্য শিক্ষদের তাগিদ দেন তিনি। ওই শিক্ষা কর্মকর্তা গত বুধবার ও বৃহস্পতিবার তার অফিসে কয়েকজন শিক্ষক নিয়ে আলোচনা করে এই নির্দেশনা প্রদান করেন। এ নিয়ে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দুলদুল জাহিদ বলেন, 'করোনার কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। পরীক্ষা নেওয়ার সরকারি কোনও নির্দেশনা নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তা ব্যক্তিগত সিদ্ধান্তে পরীক্ষা নেওয়ার জন্য আমাদের বলেছেন। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।'

নেত্রকোনা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম বলেন, 'শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য প্রশ্নপত্র তৈরি করে বাড়িতে গিয়ে পরীক্ষা নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছি। আমি তো সরকারের বাইরের কেউ নই, সরকারেরই অংশ।'

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ শাহীন বলেন, 'প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণের জন্য কোনও নির্দেশনা পাইনি। পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষকদের বলার কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি