জাবির ছাত্রীহলে এক রাতে ১৭ কক্ষে চুরি!

সাভার প্রতিনিধি
১৪ জুন ২০২০, ০২:৫০ আপডেট : ১৪ জুন ২০২০, ০২:৫৮

প্রীতিলতা হল (ছবি: সংগৃহীত)

করোনাভাইরাসের কারণে ৮৮ দিন ধরে বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রীতিলতা হলের ১৭টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ.স.ম ফিরোজ-উল-হাসান বাংলা ট্রিবিউনকে চুরির ঘটনা নিশ্চিত করেছেন। 

গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে হল প্রশাসন।

ঘটনা তদন্তে হলটির আবাসিক শিক্ষক শাশ্বতী মজুমদারকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে।

তবে এ ব্যাপারে প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ আয়শা সিদ্দিকার মুঠোফোনে একাধিবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রীতিলতা হলের 'এ' বøকের ১৭টি কক্ষের চুরির বিষয়টি হলের কর্মচারীদের নজরে আসে। একইসঙ্গে হলের একটি স্টোর রুমের দরজাও খোলা অবস্থায় পাওয়া যায়। পরে চুরি হওয়া কক্ষগুলোর আবাসিক ছাত্রীদেরকে হল প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।  

করোনাভাইরাসের বন্ধের কারণে ছাত্রীরা বাড়িতে অবস্থান করায় চুরির ঘটনায় ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হতে পারেনি হল প্রশাসন। চুরি যাওয়া কক্ষগুলোতে নতুন করে তালা লাগিয়েছে হল প্রশাসন।  

নাম প্রকাশে অনিচ্ছুক হলের কয়েকজন ছাত্রী জানান, এর আগেও হলে চুরির ঘটনা ঘটেছে। হল প্রশাসনকে জানিয়েও কোনও প্রতিকার পাওয়া যায়নি। তাই একসঙ্গে ১৭টি  কক্ষে চুরির ঘটনায় হল প্রশাসনের গাফিলতি দেখছেন তারা। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুদীপ্ত শাহীন বলেন, ‘আমি চুরির ঘটনা শুনেছি। হলে নিরাপত্তার বিষয়টি হল প্রশাসনই দেখভাল করে থাকে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, তিনি বিষয়টি শুনেছেন, তবে তালা ভাঙা পাওয়া কক্ষগুলোর মধ্যে অনেক কক্ষেই শিক্ষার্থীদের মূল্যবান জিনিসপত্র পাওয়া গেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে এখনও চুরির বিষয়ে কোনও কিছু অবহিত করেনি।

উল্লেখ্য, করোনভাইরাসের প্রকোপের কারণে গত ১৮ মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত