রংপুরে ছাত্র ফ্রন্টের মানববন্ধনে পুলিশের লাঠিপেটা, মহানগর আহবায়ক আটক

রংপুর প্রতিনিধি
১৬ জুন ২০২০, ২০:৩৮ আপডেট : ১৬ জুন ২০২০, ২০:৪০

ছাত্র ফ্রন্টের মানববন্ধন পণ্ড করে দেয় পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ করে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক বছরের জন্য বেতন মওকুফ এবং বেগম রোকেয়া বিশ্বািবদ্যালয়ের শিক্ষক সিরাজুম মুনিরার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। একইসঙ্গে ফ্রন্টের রংপুর মহানগর আহবায়ক সাজু বাস্ফরকে আটক করা হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা জানান মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে ফ্রন্টের নেতাকর্মীরা মেস ভাড়া মওকুফ করে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি এবং বোরোবির বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরার ফেসবুকে পোস্ট দেওয়ায় তার নামে ডিজিটাল আইনে মামলা দায়ের করে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি শুরু করে। এসময় পুলিশ এসে লাঠিপেটা করে মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেয়। এসময় ফ্রন্ট্রের মহানগর আহবায়ক সাজু বাস্ফরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের লাঠিপেটা করে সরিয়ে দেন পুলিশ সদস্যরা ছাত্র ফ্রন্ট নেতা নিত্যানন্দ বর্ম্মন অভিযোগ করেন, সাজুকে আটকের পর পুলিশের গাড়িতে তোলার সময় নির্দয়ভাবে পেটানো হয়েছে। তার হাঁটুর বিভিন্ন স্থান ফুলে গেছে সে ভালোমতো হাঁটতেও পারছে না।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই এরশাদ হোসেন ছাত্র ফ্রন্ট নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুলিশ তাকে গ্রেফতার দেখাবে কিনা, জানতে চাইলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন বলে জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কোনও সতর্কতা ছাড়াই’ সম্পর্ক শেষ করেছেন ইলন মাস্ক, দাবি চার সন্তানের মায়ের 
‘কোনও সতর্কতা ছাড়াই’ সম্পর্ক শেষ করেছেন ইলন মাস্ক, দাবি চার সন্তানের মায়ের 
তাদের এমপির বিরুদ্ধে মামলাই হয়নি, অথচ তদন্তের আগেই আখতারুজ্জামান গ্রেফতার: এ টি এম আজহার
তাদের এমপির বিরুদ্ধে মামলাই হয়নি, অথচ তদন্তের আগেই আখতারুজ্জামান গ্রেফতার: এ টি এম আজহার
‘গ্রাফিতি মুছে ফেলে জনআকাঙ্ক্ষাকেও আড়াল করা হয়েছে’
সেমিনারে বক্তারা ‘গ্রাফিতি মুছে ফেলে জনআকাঙ্ক্ষাকেও আড়াল করা হয়েছে’
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা
সর্বাধিক পঠিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?