ডা. রকিব হত্যা: প্রধান আসামি জমিরের জবানবন্দি, অপর ২ জনের রিমান্ড

খুলনা প্রতিনিধি
১৯ জুন ২০২০, ১৭:১৯আপডেট : ১৯ জুন ২০২০, ১৭:২০

ডা. রকিব মৃত প্রসূতির স্বজনদের হামলায় আহত হওয়ার একদিন পর মারা যাওয়া ডা. রকিব খান হত্যা মামলায় গ্রেফতার হওয়া প্রধান আসামি জমির শেখ শুক্রবার (১৯ জুন) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদ তার জবানবন্দি রেকর্ড করেন। অপর দুই জন আসামি আবু আলী ও গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাদের থানা হাজতে নেওয়া হয়।

এরআগে, বৃহস্পতিবার (১৮ জুন) আদালত আসামি রহিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি এখন থানায় রিমান্ডে রয়েছেন।

ডা. রকিব খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিএম মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুরে আটক করা তিন জনকে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে খুলনা থানায় আনা হয়৷ এরপর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার বেলা ২টার দিকে তিন জনকে আদালতে হাজির করা হয়। এসময় জমির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হন। অপর দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জবানবন্দি শেষে জমিরকে কারাগারে পাঠানো হয়।

এসআই মনিরুজ্জামান আরও জানান, গত বৃহস্পতিবার মামলার আসামি খাদিজা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়েছেন। এ ঘটনার সময় তিনি নিজে উপস্থিত ছিলেন বলেও স্বীকার করেন।

উল্লেখ্য, গত ১৪ জুন বিকালে সিজার ও টিউমার অপারেশন করার পর ১৫ জুন রাত সাড়ে ৮টার দিকে মারা যান প্রসূতি শিউলি বেগম। এরপর ১৫ জুন রাতে ডা. মো. আব্দুর রকিব খানকে (৫৯) তার হাসপাতালে কর্তব্যরত অবস্থায় রোগীর স্বজনরা মারপিট করেন। পরে ক্লিনিকের স্টাফরা তাকে প্রথমে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৬ জুন দুপুরে দ্রুত তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানন্তর করা হয়। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের