সোনালী ব্যাংক পাটগ্রাম শাখার আরও ২ কর্মচারী করোনা পজিটিভ

লালমনিরহাট প্রতিনিধি
২৩ জুন ২০২০, ০৪:০৩আপডেট : ২৩ জুন ২০২০, ০৪:০৫

সোনালী ব্যাংক

লালমনিরহাটে সোনালী ব্যাংকের পাটগ্রাম শাখার আরও দুই কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে ব্যাংকটির এই শাখার চার কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলেন। রবিবার (২২ জুন) নতুন করে ব্যাংকটির দুই কর্মীর আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কালী প্রসাদ রায়।

এর আগেই গত ১৫ জুন প্রথম আক্রান্তের খবর জানার পর ব্যাংকটির এই শাখা লকডাউন করা হয়।

করোনা আক্রান্ত কর্মচারীরা হচ্ছেন এওজি -২ (ক্যাশ) মো. নুরুজ্জামান (৪৮) ও নিরাপত্তা কর্মী মো. তহির উদ্দিন (৩৬)।

এর আগে গত ১৪ জুন প্রথম করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন সিনিয়র অফিসার (ক্যাশ) এনামুল হক ভূইয়া। এছাড়া ২১ জুন করোনা পজেটিভ শনাক্ত হন প্রিন্সিপাল অফিসার মো. আশরাফ আলী।

সোনালী ব্যাংক পাটগ্রাম শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, গত ৪ জুন এক নারী সহকারী শিক্ষক টাকা উত্তোলনের জন্য ব্যাংকে এসেছিলেন। ১৪ জুন ওই শিক্ষক করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আমাদের ধারণা, ওই শিক্ষককে সহায়তা করার কারণে সিনিয়র অফিসার (ক্যাশ) এনামুল হক ভূইয়া সংক্রমিত হতে পারেন। এরপর ভূইয়ার মাধ্যমে তা শাখার অন্যদের মধ্যে ছড়াতে পারে। তবে এটা স্রেফ ধারণা। বর্তমানে তিনি একাই ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত কিছু সরকারি বিষয় দেখছেন। ব্যাংকের গ্রাহকদের  বুড়িমারী ও হাতীবান্ধা শাখা হতে প্রয়োজনীয় লেনদেন অনলাইনের মাধ্যমে করার পরামর্শ দেন তিনি।

তিনি জানান, ব্যাংকের ১৪ জন কর্মীর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। সব রিপোর্ট পাওয়ার পর শাখাটি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানতে চাইলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা অরুপ পাল বলেন, ২২ জুন পর্যন্ত পাটগ্রামের বিভিন্ন এলাকার ৩১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে ১৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদেরমধ্যে ৫ জন এরইমধ্যে সুস্থ হয়েছেন। বাকি ৯ রোগীকে তাদের নিজবাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

 

             

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী