পদ্মায় নিখোঁজের দুদিন পর দুই কৃষকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
২৩ জুন ২০২০, ১৮:৩২আপডেট : ২৩ জুন ২০২০, ১৮:৩৫

পুকিন ও সেলিম

নাটোরের লালপুর উপজেলার লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর দুই কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেলার লালন শাহ সেতু অংশে সাবের আলী পুকিন ও দুপুর ১ টায় পাবনা ঈশ্বরদী উপজেলার সারাঘাট এলাকায় নদীর পানিতে ভাসমান সেলিমের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।

এর আগে সোমবার দুপুর ২ টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

মঙ্গলবার বিকেল ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি সেলিম রেজা।

ওসি সেলিম রেজা জানান, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিনসহ ৬ জন রবিবার বিকেল চারটার দিকে চরের জমিতে চিনা বাদাম তুলে নৌকায় ফিরছিল । নদীর মাঝে প্রচণ্ড স্রোতে নৌকা উল্টে  ডুবে গেলে ৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই ২ জন নিখোঁজ হন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট সন্ধ্যায় উদ্ধার কাজ শুরু করার পাশাপাশি রাজশাহীর ডুবুরিদলকে খবর দেয়।

সোমবার দুপুর ২ টা পর্যন্ত উদ্ধার কাজ চললেও নিহতেদর মরদেহ উদ্ধার না হওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করেন উদ্ধারকারীরা।

এ ব্যাপারে নদী সংলগ্ন বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় কুষ্টিয়া ও ১ টায় ঈশ্বরদী থানা থেকে মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। মরদেহ নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি সেলিম রেজা।

/টিএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের