গোপালগঞ্জে করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০২০, ১৪:৩২আপডেট : ২৮ জুন ২০২০, ১৪:৩৪

করোনাভাইরাস গোপালগঞ্জে করোনায় আক্রান্ত নিত্যানন্দ বল্লব (৬৭) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ১০ জন মারা গেলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। স্বাস্থ্যবিধি মেনে তার লাশের সৎকার করা হয় বলেও তিনি জানান।

নিহতের বাড়ী কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়নখানা গ্রামে।

সিভিল সার্জন আরও জানান, গত ৬ জুন নিত্যানন্দ বল্লবকে কোটালীপাড়া উপজেলা হাসপাতাল থেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এর আগে তার করোনা শনাক্ত হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তার পরিবারের লোকজনকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু, তারা ঢাকায় নিতে রাজি না থাকায় এখানে তার করোনার চিকিৎসা চলছিল।

সিভিল সার্জন আজ রবিবার জানিয়েছেন, নতুন করে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৯ জনে। নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৫ জন, কোটালীপাড়ায় ৬ জন ও মুকসুদপুরে দু্জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৩১২ জন সুস্থ হয়েছেন, বাকি ২৮৭ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ৫০ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় চার হাজার ৯১১ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের