কুমিল্লা মেডিক্যালে করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৩:৪২আপডেট : ০২ জুলাই ২০২০, ১৩:৪৪

করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৭ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৩৮ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি ৭৯ জন। বৃহস্পতিবার (২ জুলাই) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

ডা. সাজেদা খাতুন জানান, উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে মারা যাওয়া পাঁচ জন হলেন– চান্দিনার ইউসুফ আলী (৪৯), আইসিইউতে মারা যাওয়া নগরীর ঠাকুরপাড়ার নাবিল (২৮), দেবিদ্বারের তালতলা গ্রামের হাজী জব্বার (৮০), সদরের বলরামপুরের রিনা আক্তার (৫২) ও ব্রাহ্মণপাড়া উপজেলার দুদু মিয়া (৬৪)।

উল্লেখ্য, এ পর্যন্ত কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৮ জন। তাদের মধ্যে পজিটিভ ২৬ জন ও উপসর্গে মারা গেছেন ১৩২ জন।

জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৬২ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৫৩২ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী