দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে সড়কের পাশের সরকারি গাছ

নেত্রকোনা প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৫:৫৫আপডেট : ০২ জুলাই ২০২০, ১৬:১২

সরকারিভাবে লাগানো গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে নেত্রকোনার মদন-কেন্দুয়া সড়কের গ্রামীণ রাস্তার দুই ধারে সরকারিভাবে লাগানো গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজারের গাছের মধ্যে ইতোমধ্যেই বেশ কিছু কেটে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সরেজমিন মদন ও কেন্দুয়া উপজেলার সীমানাস্থল কাঞ্জার খাল এলাকায় সড়কের পাশে তিন ব্যক্তিকে এই গাছ কাটতে দেখা যায়। কেন গাছ কাটছে জানতে চাইলে তারা বলে, ‘প্রয়োজন আছে তাই কাটতেছি।’ পরে তারা নানা ধরনের কথা বলে সটকে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, ওই তিনজন হলো– কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মৃত সুমেজ আলীর ছেলে তরিকুল (২৮) একই গ্রামের মৃত ছাত্তারের ছেলে আকাশ (২৫) ও রাশেদের ছেলে জুয়েল (১৯)।

এ বিষয়ে মোবাইল ফোনে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইনউদ্দিন খন্দকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের