বিচারকসহ ১৪ কর্মকর্তা করোনায় আক্রান্ত, আদালতের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত

হবিগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ২১:৪৪আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:৫৯

হবিগঞ্জ হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকসহ ১৪ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় আগামী ১১ জুলাই পর্যন্ত আদালতের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একজন বিচারকসহ ১৪ জনের করোনা পজিটিভি ফল আসে। এরপর করোনা সংক্রমণ যাতে না বাড়ে, সে জন্য বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তিনি বলেন, আগামী ১১ জুলাই পর্যন্ত ভার্চুয়াল আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শাকিল মিয়া জানান, আদালতের ছয় জন বিচারক রেড জোনে এবং একজন বিচারকসহ ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ জন্য করোনা প্রতিরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ১১ জুলাই পর্যন্ত ভার্চুয়াল আদালতের বিচার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক