করোনায় ১ জনের মৃত্যু, নতুন করে ৪ চীনা নাগরিক আক্রান্ত

নীলফামারী প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ২৩:৫৪আপডেট : ০২ জুলাই ২০২০, ২৩:৫৬

নীলফামারী নীলফামারী সৈয়দপুরে টেকনিক্যাল কলেজ পাড়ায় করোনা পজিটিভ এক ব্যক্তির (৮৫) মৃত্যু হয়েছে। সাবেক এক শিক্ষকের মৃত্যুতে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো সাত জনে। এছাড়া নতুন করে উত্তরা ইপিজেডে কর্মরত চার চীনা নাগরিকের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের প্রাপ্ত রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী উত্তরা ইপিজেডের ৬৫ জন চীনা নাগরিকের নমুনা পরীক্ষায় নতুন করে চার জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত চীনা নাগরিকরা উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড (চশমা) কোম্পানিতে কর্মরত। এর আগে ২৯ জুন উত্তরা ইপিজেডের ওই কোম্পানির এক (৩৭) চীনা নাগরিক ও গত ২২ জুন একই কোম্পানির ওয়্যারহাউজের একজনের (৪৭) করোনা শনাক্ত হয়। বর্তমানে তারা সুস্থ আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫২ জন। এর মধ্যে সদরে রয়েছেন ১১৫ জন, জলঢাকা উপজেলায় ৬৮ জন, সৈয়দপুর উপজেলায় ৫০ জন, ডিমলা উপজেলায় ৫০ জন, ডোমার উপজেলায় ৪০ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৯ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২৬৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন এক নারীসহ সাত জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম