পিলখানা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির কারাগারে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ০৪:২৯আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৪:৩১

লাশ ঢাকার পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও সাবেক বিডিআর সদস্য শেখ আশরাফ আলী (৬৯) মারা গেছেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি অবস্থায় শনিবার (৪ জুলাই) দুপুরে তিনি মারা যান। আশরাফ নড়াইল জেলার নড়াগাতী উপজেলার দুলালগাতী এলাকার মৃত আলাউদ্দিন শেখের ছেলে। তিনি তৎকালীন বিডিআরের জেসিও ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শেখ আশরাফ আলী এ কারাগারে বন্দি ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক আশরাফ আলী শেখকে মৃত ঘোষণা করেন।

পিলখানার হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেন। পিলখানার ওই ঘটনায় তার বিরুদ্ধে লালবাগ থানার আরও একটি মামলা বিচারাধীন রয়েছে। ২০১৬ সালের ২৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।

এর আগে, তাকে ২০১০ সালের ৩১ মার্চ গ্রেফতার করা হয়। তিনি তৎকালীন বিডিআরের জেসিও ছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার