ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কম তেল দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১৯:০৪আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৯:০৭

পেট্রল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গ্রাহকদের ডিজেল, পেট্রোল ও অকটেন ওজনে কম দেওয়ার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ায় মেসার্স এস রহমান ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস পৌর এলাকার ভাদুঘরে অবস্থিত মের্সাস এস. রহমান ফিলিং স্টেশনকে এই জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্পটির বিরুদ্ধে ভেজাল জ্বালানি তেল সরবরাহ এবং ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাণে কম দেওয়ার অভিযোগ রয়েছে। ফেজবুকভিত্তিক বিভিন্ন গ্রুপে পাম্পে তেল ওজনে কম দেওয়া হয় বলে লেখালেখিও হচ্ছিলো।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ফিলিং স্টেশনটিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, প্রতি লিটার তেলে ১০০ গ্রাম করে তেল কম দেওয়া হচ্ছিলো। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে। এসময় জেলা বিএসটিআইয়ের পরির্দশক মোহাম্মদ আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী