সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা গুরুতর আহত

নোয়াখালী প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ২৩:২১আপডেট : ০৬ জুলাই ২০২০, ২৩:২৩

নোয়াখালী

সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন উপজেলার ১০ নং আমিশাপাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪০)। রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারের ৩০০ গজ পশ্চিমে আমিশাপাড়া সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা তার ওপর এই হামলা চালায়। সংকটাপন্ন অবস্থায় রাতেই তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম আমিশাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাওড়ি গ্রামের মোহাব হাজী বাড়ির মোবারক উল্যার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নজরুল রাতে সোনাপুর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় আমিশাপাড়া সড়কে এলে তাকে হত্যার উদ্দেশ্যে ওঁৎ পেতে থাকা উপজেলার শীর্ষ সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি মো. জাকির ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে সে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনাকে কেন্দ্র করে আমিশাপাড়া বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত মো. জাকির হোসেন পলাতক। সে ৮নং সোনাপুর ইউনিয়নের হাসেমপুর গ্রামের রফিক মিস্ত্রির ছেলে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, সন্ত্রাসী মো. জাকির গুলি চালালে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী