আসামি ধরা পড়ায় কাজে ফিরছেন টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ২৩:৫০আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:০০

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সোমবার বিকালে চিকিৎসক অপূর্ব বিশ্বাসের ওপর হামলার ঘটনার প্রধান আসামি গ্রেফতার হওয়ার খবর পেয়ে কর্মবিরতি স্থগিত করে আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) সকালে কাজে ফেরারে ঘোষণা দিয়েছেন তারা।

গ্রেফতার হওয়া আসামির নাম কাজী তরিকুল ইসলাম। তাকে বাগেরহাট জেলার মোল্লাহাট থেকে গ্রেফতার করা হয়েছে।
হাসপাতালে আনার পর রোগীর মৃত্যুর জের ধরে গত শনিবার কর্তব্যরত ডা. অপূর্ব বিশ্বাসের ওপর ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই দুদিন ধরে কর্মবিরতি চালিয়ে আসছিলেন তারা।

প্রধান আসামি কাজী তরিকুলকে গ্রেফতারসহ নিরাপদ কর্মস্থলের দাবিতে তারা এ আন্দোলন চালিয়ে আসছিল। বিএমএ গোপালগঞ্জ জেলা শাখা তাদের এ আন্দোলনে সমর্থন জানিয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা মধ্যে প্রধান আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দেয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়।

এ ব্যাপারে বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির জানান, আল্টিমেটাম অনুযায়ী প্রধান আসামি কাজী তরিকুলসহ দুই জন গ্রেফতার হওয়ায় তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে একজন রোগীকে টুঙ্গীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে সেখানে আধাঘণ্টা পর ওই রোগী মারা যায়। রোগীর স্বজনদের অভিযোগ, এই সময়ে কর্তব্যরত চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে ডাকা হলেও নানা অজুহাতে রোগীর কাছে আসেননি তিনি। রোগীকে চিকিৎসা দিতে দেরি হয়েছে এমন অভিযোগ করে কর্তব্যরত ওই চিকিৎসককে কাজী তরিকুলসহ রোগীর বেশ কয়েকজন স্বজন শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে ডাক্তারদের পক্ষ থেকে গত (শনিবারই) টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিদেরকে গ্রেফতার করা না হলে চিকিৎসকেরা ধর্মঘটে যাবেন বলে আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে পুলিশ দোষীদের গ্রেফতার করতে না পারায় তারা ইনডোর ও করোনা রোগীদের চিকিৎসা বাদে আউটডোর চিকিৎসাসেবা বন্ধ রেখেছিলেন।

 

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী