গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ০২:৩৬আপডেট : ০৭ জুলাই ২০২০, ০২:৩৮

গোপালগঞ্জ

গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আবুল হাসান মুন্সি (৬০) নামে সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৬ জুলাই) দুপুরে টুঙ্গীপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন আগে আবুল হাসান মুন্সির জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দেয়। গতকাল রবিবার তিনি টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দেন। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সন্ধ্যায় নমুনার রিপোর্ট আসার কথা থাকলেও তার আগেই দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান।

নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পরই জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে