শেরেবাংলা মেডিক্যালে করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ১৭:২১আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:২৬

করোনাভাইরাস বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জনের নমুনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। বাকি একজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

পরিচালক জানান, মঙ্গলবার সাড়ে ৬টায় মারা যান বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরফাকাকাটা এলাকার ওয়াহউল্লাহ খান (৬২)। তিনি ওই এলাকার মো. মুরাদ আলীর ছেলে। ৩ জুন দুপুর আড়াইটায় তাকে ভর্তি করা হয়েছিল। করোনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে।

সোমবার রাত ১টায় মারা যান পটুয়াখালীর গলাচিপার চরদিরাস এলাকার আলতাফ হোসেন (৬০)।  তিনি ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। ৬ জুন রাত ১১টায় মুমূর্ষু অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল।

একই রাত সাড়ে ১১টায় মারা যান ঝালকাঠির রাজাপুরের বাদুরতলার আবুল কায়সার (৭০)। তিনি বাদুরতলা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। ৬ জুন বেলা দেড়টায় তাকে ভর্তি করে হয়েছিল। একই সময় মারা যান বরিশাল সদর উপজেলার বাউয়ার চর এলাকার আরিফ আলী সরদারের ছেলে মো. রাজ্জাক (৬৫)। তাকে ৬ জুন সন্ধ্যা ৬টায় ভর্তি করা হয়েছিল।

করোনা ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসাধীন ১১৯ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৫ জনের নমুনা রিপোর্ট পজিটিভ আসে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের