গড়াই গিলছে বসতভিটা, ফসলি জমি বিলীন

মাগুরা প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ২৩:১৩আপডেট : ০৭ জুলাই ২০২০, ২৩:৩৫

মাগুরায় গড়াই নদী তীরে ভাঙন দেখা দিয়েছে

মাগুরা শ্রীপুরের গড়াই নদীতে ব্যাপক ভাঙ্গন শুরু হওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী শতাধিক পরিবার । পদ্মার শাখা গড়াই নদীর ভাঙনে ইতোমধ্যে কমলাপুর ও মাটিকাটা গ্রামের ১০টি বাড়ি ও বেশ কিছু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অন্যত্র চলে গেছে অর্ধশত পরিবার।

এলাকাবাসী জানান, হঠাৎ করে গড়াই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নদী তীরের মাটি ধসে পড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে। এর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বড় বড় ফাটল। স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক দেখা দেওয়ায় বাড়ি ঘর অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে।

কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুদর্শন বালা জানান, মাটিকাটা গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন, সুশান্ত বালা, অমল বালা, মতলেব মেল্লা, নারায়ণ মণ্ডল, মোতালেব হোসেন, অমল বালা, সুবর্ণ সরকার, মনিন্দ্রনাথ, অঞ্জলি রানী সরকারসহ অনেকেই নদী ভাঙনের কারণে গৃহহারা হয়েছেন।

ভাঙন কবলিত নাসিরউদ্দীন বলেন, আমার কোনও সম্পদ নেই। শুধু ঐ ভিটেটুকুই ছিলো। এখন তাও নেই। আমি নিঃস্ব হয়ে গেলাম।

ভাঙতে ভাঙতে নদী এসে পড়েছে ঘরের কাছে

স্থানীয় সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান সরকার জানান, ওই অঞ্চলে আমার বাড়ি। সেখান থেকে ভাঙনকবলিত স্থানের দূরত্ব ১৫ মিটার হবে। এটি দ্রত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের নিকট অনুরোধ করছি।

কাদিরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. লিয়াকত আলী বিশ্বাস জানান, নদী ভাঙনের বিষয়টি মাগুরা-১ আসনের সংসদ সদস্য, শ্রীপুর ইউএনও, মাগুরা জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বিভাগ মাগুরাকে তিনি অবহিত করেছেন। কিন্তু, আজ পর্যন্ত তারা কোনও ব্যবস্থা গ্রহণ করেননি।

নদীপাড়ে বসে ভিটেমাটি হারানোর এমন দুশ্চিন্তা আর যেন কাউকে করতে না হয়।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান, আমরা মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীর ১০টি পয়েন্ট এবং মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর ২০টি পয়েন্ট ভাঙন মেরামতের কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা আকারে পাঠিয়েছি। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কমলাপুর-মাটিকাটা অঞ্চল পরিদর্শন করার পর যদি ভাঙন বেশি হয় তাহলে উক্ত বরাদ্দ থেকে কিছু নিয়ে সেখানকার ভাঙন রোধ কাজ করা হবে। 

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম