খুলনায় অনলাইন কোরবানি হাট অ্যাপের উদ্বোধন

খুলনা প্রতিনিধি
০৮ জুলাই ২০২০, ২০:৫৯আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:০৯

জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আসন্ন ঈদুল আজহায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘অনলাইন কোরবানি হাট’ নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালকুদার আব্দুল খালেক অ্যাপটির উদ্বোধন করেন। সিটি করপোরেশন ও প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় অ্যাপটি তৈরি করা হয়েছে।

এ সময় ঢাকা থেকে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘করোনাকালে দেশের এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বিকল্প নেই। অনলাইনে কোরবানি পশু বিক্রির সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক তরুণ খামারি ন্যায্য মূল্যে তাদের গরু-ছাগল বিক্রি করতে পারবেন। করোনার ফলে সারা বিশ্বে একদিকে যেমন অনেক মানুষ কাজ হারাচ্ছে, তেমনি তথ্যপ্রযুক্তি-নির্ভর অনেক নতুন পেশা ও কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে।’ উদ্যোগটির প্রশংসা করে মানুষ যাতে প্রতারিত না হয় সেজন্য জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অফিস এবং পুলিশ বিভাগের সমন্বয়ে অনলাইনে কোরবানি পশু ক্রয়-বিক্রয়ের কার্যক্রম তদারকির পরামর্শ দেন তিনি। এছাড়া প্রযুক্তিনির্ভর এ সেবাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেন্টারগুলোকে কাজে লাগানোরও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Qurbani Hat Khulna অ্যাপ ছাড়াও qurbanihatkhulna.com ওয়েবসাইটেও পশু ক্রয়-বিক্রয়ের সুবিধা রয়েছে। খামারিরা অ্যাপটিতে ইতোমধ্যে ৩০ হাজারের বেশি কোরবানির পশু নিবন্ধিত করেছেন।

অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে আরও অংশগ্রহণ করেন– তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম আউয়াল হক, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগসহ অন্যান্য সরকারি দফতরের কর্মকর্তা ও খামারিরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম