মানিকগঞ্জে জলাশয় থেকে নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ০২:০৫আপডেট : ১২ জুলাই ২০২০, ০২:০৮

মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধারের খবর শুনে ভিড় করে এলাকাবাসী

মানিকগঞ্জে জলাশয় থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল এলাকায় শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আরতি রানী চক্রবর্তী (৫০)  ঘটনাস্থলের পাশের বরঘাটা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী বাবুল চক্রবর্তীর স্ত্রী।

মৃতের ছেলে বিশ্বজিত চক্রবর্তী জানান, তার মা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। প্রতিদিনের মতো আজও সকালে হাঁটতে বের হয়েচিলেন। তবে  আজ আর তিনি বাড়ি ফেরেননি। মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের পাছবারইল এলাকায় রাস্তার পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে থাকে। স্থানীয়দের কাছ থেকে তারা বিষয়টি জানতে পারেন।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রকিবুজ্জামান জানান, বিষয়টি হত্যাকাণ্ড নাকি অপমৃত্যু তা তদন্ত করে দেখা হচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের