কাপ্তাই হ্রদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাঙামাটি প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ১৮:২৫আপডেট : ১২ জুলাই ২০২০, ১৮:৩১

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান কাপ্তাই হ্রদের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রবিবার (১২ জুলাই) শান্তিনগর সংলগ্ন এলাকায় রাঙামাটি সদরের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা সুলতানা এই অভিযান পরিচালনা করেন।

এ সময় কাপ্তাই হ্রদ দখল করে একটি টিনসেড বাড়ি ভেঙে দেওয়া হয়। সব দখলদারদের আইনের আওতায় আনার দাবি করেছেন স্থানীয়রা। জানা গেছে, প্রতিবছর শুকনো মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদ দখলের প্রতিযোগিতা শুরু হয়। অবৈধ দখলের কারণে নষ্ট হচ্ছে হ্রদের পরিবেশ। বাড়ছে হ্রদ দূষণের ঝুঁকি।

ফাতেমা সুলতানা বলেন, ‘হ্রদ দখল করে বাড়ি নির্মাণের খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করেছি। হ্রদে নতুন করে আর কোনও স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। পুরনো সব দখলদারকে উচ্ছেদের ব্যাপারে পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি