গোপালগঞ্জে আগুনে পুড়ে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ১৯:৩৪আপডেট : ১২ জুলাই ২০২০, ১৯:৩৭

গোপালগঞ্জ

গোপালগঞ্জে আগুনে পুড়ে সুশীল মন্ডল (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু ঘটেছে। আজ রবিবার ভোর রাত ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে ওই শিক্ষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়িতে একাকী থাকতেন।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সালাউদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওই পুলিশ কর্মকর্তা জানান, নিঃসন্তান ওই স্কুল শিক্ষকের স্ত্রী অনেক আগে মারা গিয়েছেন। ঘটনার সময় অন্যান্য দিনের মতো একাই তিনি তার টিনশেড ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় কোনোভাবে ঘরে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করলেও তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এছাড়া ঘরেরও বেশিরভাগ আসবাবপত্র আগুনে পুড়ে যায়।

গোপালগঞ্জ ফায়ার-সার্ভিসের স্টেশন-মাস্টার স ম আরিফুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার-সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ সাহাপুর ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। তিনি সৎকারের ব্যবস্থা নিয়েছেন

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের