রাজস্ব ফাঁকির দায়ে ৩ কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

বেনাপোল প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, ১৪:১৭আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৪:২০

বেনাপোল কাস্টম হাউস বেনাপোল বন্দরে ৩০ লাখ টাকা রাজস্ব ফাঁকির দায়ে কাস্টমসের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। রবিবার (১২ জুলাই) তাদের বরখাস্তের পাশাপাশি বাতিল করা হয়েছে দুটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স। বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ ভারত থেকে ৬৬৫ প্যাকেজ মোটর পার্টসসহ বিভিন্ন পণ্য আমদানি করে। চালানটি আমদানি হওয়ার পর কাস্টমসের কাছে সংবাদ আসে চালানে বড় ধরনের রাজস্ব ফাঁকি রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট একজন রাজস্ব কর্মকর্তা ও দুজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে ম্যানেজ করে পণ্য চালানটি গোপনে খালাস করেন। পরে অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম বুঝতে পেরে চালানটির চার ট্রাক পণ্য আটকের নির্দেশ দেন। কিন্তু তার নির্দেশনা উপেক্ষা করে তিন জন রাজস্ব কর্মকর্তার সহযোগিতায় ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়। ফলে সরকার ৩০ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হয়।

পরবর্তী সময়ে অতিরিক্ত কমিশনার অভিযুক্ত তিন রাজস্ব কর্মকর্তা নাশেদুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা আশাদুল্লাহ ও ইবনে নোমানকে বরখাস্ত করেন। এছাড়া রাজস্ব ফাঁকির অভিযোগে সিঅ্যান্ডএফ এজেন্টস মেসার্স মদিনা এন্টারপ্রাইজ ও মেসার্স মাহিবি এন্টার প্রাইজের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার জানান, ঘটনাটি রাজস্ব বোর্ডকে অবহিত করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যার অভিযোগ, রহস্য ঘনীভূত
খুলনায় গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যার অভিযোগ, রহস্য ঘনীভূত
গোস্টরাইটার হিসেবে কাজ করে কেমন আয় করা যায়?
গোস্টরাইটার হিসেবে কাজ করে কেমন আয় করা যায়?
রিফারবিশড নাকি প্রি-ওনড, কোন ফোন আপনার জন্য ভালো
রিফারবিশড নাকি প্রি-ওনড, কোন ফোন আপনার জন্য ভালো
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ