হাতুড়ি দিয়ে পিটিয়ে মাকে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ২০:৪৫আপডেট : ১৪ জুলাই ২০২০, ২০:৪৭

নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে মা আসমা বেগমকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে ছেলে সাব্বির মোল্যার বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আসমা মঙ্গলহাটা গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, মানসিক সমস্যাগ্রস্ত ছেলে সাব্বির মোল্যা (১৯) মঙ্গলবার বিকালে কথা কাটাকাটির জের ধরে মা আসমা বেগমকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর অসুস্থ আসমাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মৃত্যু হয়। তিন ছেলে এবং এক মেয়ের মধ্যে সাব্বির মেজ সন্তান। এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছে সে।

ওসি আরও জানান, লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযুক্ত সাব্বিরকে আটকের চেষ্টা চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি