পাবনায় অস্ত্র ও গুলিসহ আটক ২

পাবনা প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ২২:৪৮ আপডেট : ১৫ জুলাই ২০২০, ০০:২৯

পাবনায় অস্ত্রগুলিসহ আটক ২ পাবনা সদর উপজেলার ভাড়ারা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, মো. সিদ্দিক (৫০) ও মো. নূর আলী খাঁ (৪৫)। এরমধ্যে সিদ্দিকের বাড়ি পাবনার সদর উপজেলার দ্বীপচর গ্রামে। তার বাবার নাম মৃত রফিজ উদ্দিন প্রামাণিক। আর নূর আলী ভাড়ারা গ্রামেরই ছেলে, তার বাবার নাম মৃত আলেম খাঁ।

র‌্যাব-১২ সিরাজগঞ্জের স্পেশাল কোম্পানির কমান্ডার এএসপি শফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাড়ারায় পরিত্যক্ত একটি বাড়িতে অস্ত্রসহ সন্ত্রাসীরা বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছে, এমন খবর পেয়ে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর সময়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, ১টি বিদেশি শর্টগান ও ১৫ রাউন্ড গুলি এবং ৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর