আজ জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৫, ০১:৪২আপডেট : ১৬ মে ২০২৫, ০১:৫০

আবাসন ব্যবস্থা এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রজেক্ট বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, দাবি আদায়ে জুমার পর গণঅনশনের ডাকও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১১টায় যমুনা অভিমুখী সড়কে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

তিনি জানান, আজ সকাল ১০টায় সমাবেশ করবেন সাবেক-বর্তমান সব শিক্ষার্থী। জুমার নামাজের পরে গণঅনশনে বসবেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমরা কাল (আজ) থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেবো সিআর গ্রুপে জানিয়ে দেওয়ার জন্য, যেন সব বিভাগের সব সেমিস্টারের শিক্ষার্থীরা আন্দোলনে আসে। কাল (শুক্রবার) থেকে আন্দোলনে এলে শিক্ষার্থীরা সেমিস্টারে এটেনডেন্স পাবে।

তিনি বলেন, আমরা সকাল ১০টায় সাবেক বর্তমান সব শিক্ষার্থীরা একত্রিত হয়ে এখানে জড়ো হবো। এখান থেকে এভাবে ফেরত যাবো না।

অধ্যাপক ড. মো. রইছ উদদীন আরও বলেন, শুক্রবার আমরা সবাই বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবো আগামী দিনের কর্মসূচি কী দেওয়া যায়।

/আরআইজে/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম