তিস্তার পানি বিপৎসীমার নিচে

নীলফামারী প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ২০:৫৮আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:০২

তিস্তা ব্যারেজ

আপাতত চোখ রাঙানো বন্ধ করেছে তিস্তা। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে এ নদীর পানি প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।
তিস্তার পানি উঠানামার বিষয়টি নিশ্চিত করেন পাউবোর গেজ পাঠক (পানি পরিমাপক) মো. নুরুল ইসলাম। তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় উজানের ঢল ও বৃষ্টিপাত বন্ধ থাকায় ডিমলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. মঈনুল হক জানান, প্রকৃতি সঙ্গে ডিমলার মানুষের ভাগ্য জড়িত। বিশেষ করে বর্ষা এলে বিরূপ আবহাওয়ায় এখানকার মানুষ পানি আতঙ্কে দিন যাপন করে। এসব মানুষের জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্থায়ী সমাধানের একান্ত প্রয়োজন। কিন্তু, বছরের পর বছর স্থায়ী কোনও সমাধান হয় না।
একই উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, বন্যায় বন্যার্তদের পেছনে সরকারের যে অর্থ ব্যয় হয় তা দিয়ে স্থায়ী সমাধান কোনও ব্যাপার না। তবে বর্ষা মৌসুম গেলে কেউ কারও খবর রাখে না।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, গত চার দিনের খরায় (বৃষ্টি না হওয়ায়) ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হওয়ায় তিস্তাবেষ্টিত এলাকার মানুষ নিরাপদে ও স্বস্তিতে বসবাস করছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সূর্যকে পুরোপুরি ঢেকে দিলো চাঁদ, ৩০ বছর পর এমন দৃশ্য দেখলো বিশ্ব
সূর্যকে পুরোপুরি ঢেকে দিলো চাঁদ, ৩০ বছর পর এমন দৃশ্য দেখলো বিশ্ব
ছাত্রদলের সাবেক নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল
ছাত্রদলের সাবেক নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী