ভ্যানযাত্রী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের কথা স্বীকার দুই আসামির

নাটোর প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ১৮:১৭আপডেট : ২১ জুলাই ২০২০, ২০:২১

নাটোরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দুই আসামি গ্রেফতার



নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্যানযাত্রী এক কিশোরীকে আটকে রেখে চালকসহ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিরা ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস ও মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সুমন উপস্থিত ছিলেন।
গ্রেফতার দুজন হচ্ছে দিঘলকান্দি এলাকার স্বপন আলী (২৫) ও শাহাদত হোসেন।
মামলার এজাহার দেখে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান ওসি দিলীপ কুমার দাস। তিনি জানান, ওই কিশোরী (১৩) মায়ের ওপর রাগ করে নিজ বাড়ি থেকে বেরিয়ে গত ১৭ জুলাই সন্ধ্যা ৭টার দিকে নানির বাড়ি মানিকপুরের পথে হাঁটতে থাকে। পথে জোনাইল ফুলতলা এলাকায় এক ভ্যানে চার জন যাত্রী দেখে সে ভাড়া ঠিক করে ওঠে। কিছু দূর যাওয়ার পর দুই জন নেমে যায়। এরপর ওই দুই যাত্রী কিশোরীকে প্রথমে ইভটিজিং করে, এরপর উত্ত্যক্ত করতে থাকে। কিশোরী নেমে যেতে চাইলে রাত ৯টার দিকে রয়না এলাকার শরিফ অয়েল মিলের সামনে অন্ধকারে ভ্যান থামিয়ে চালকসহ ওই দুই যাত্রী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। ঘটনার পর মেয়েটি অপর এক ভ্যানে উঠে পাশের মোড়ে পৌঁছলে স্থানীয় লোকদের মাধ্যমে জেনে পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেয়।
এ ঘটনায় পরের দিন সকালে মেয়ের মা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ ওই দুই আসামিকে গ্রেফতার করে। আসামিদের আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়।
ভ্যানচালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সুমন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী