জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ জুলাই ২০২০, ২২:০৪ আপডেট : ২৩ জুলাই ২০২০, ২২:১০

জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ৩ টাঙ্গাইলে দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন জেলার বাসাইল উপজেলার কাশিল বটতলা গ্রামের রবি মিয়ার ছেলে আকাশ মাহমুদ হারেজ (৩০), কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত আজমত খানের ছেলে আয়নাল খান (৩৫) ও নাকাছিম গ্রামের বানিজ মিয়ার ছেলে রায়হান মিয়া (২০)। আটক ব্যক্তিরা কোরবানির পশুর হাটে চালানোর জন্য জাল টাকার নোট তৈরি করেছিলো বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে জানান, গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি (উত্তর) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ায় অভিযান চালায়। সেখানে জনৈক সোনা মিয়ার বাসার দ্বিতীয় তলা থেকে ভাড়াটিয়া তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টার, ইস্ত্রি, পেপার কাটারসহ টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বুধবার রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নুরুজ্জামান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ
সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা