শাপলা প্রতীক নিয়ে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১২:৩৬আপডেট : ১০ জুলাই ২০২৫, ২০:০১

নির্বাচনি প্রতীক ‘শাপলা’ তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ব্যাখ্যাকে গ্রহণযোগ্য মনে করছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। 

নাহিদ ইসলাম বলেন, জাতীয় প্রতীকের যে বিষয়টা সেটা আমরা সিইসির সঙ্গে কথা বলে বলেছি, জাতীয় প্রতীক কেবল শাপলা না, এটা একটা প্যাকেজ। এখানে ধানের শীষ রয়েছে, তারকা রয়েছে। ধানের শীষ, তারকা আরও দুটি দলের মার্কা রয়েছে। জাতীয় ফুলের ক্ষেত্রে যদি আসা হয়, তাহলে জাতীয় ফলও একটি দলের মার্কা রয়েছে। তাহলে জাতীয় ফুল হিসেবে কেন নয়? ইসি যেই ব্যাখ্যা দিয়েছে সেটি গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ইসি নিরপেক্ষ আচরণ করছে কি না এটা সন্দেহ তৈরি হচ্ছে। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি, নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। একটা দলের দিকে ঝুকে গেছে। দিনকে দিন এটি স্পষ্ট হচ্ছে। যদি এমনটা হয়, তাহলে এই নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা হারাবে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের নিবন্ধন করার ক্ষেত্রে বাধা তৈরি করছে। যখন আমরা তৃণমূলে কাজ করছি এবং সারা দেশে একটা গণ-জোয়ার এনসিপির পক্ষে তৈরি হচ্ছে, ঠিক সেই সময়টাই ইসি কোনও ব্যাখ্যা ছাড়াই একটা স্বীদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে, শাপলা প্রতীক নেওয়া যাবে না। আমরা ইসির কাছ থেকে আরও পরিষ্কার ব্যাখ্যা পেলে তারপর হয়তো এ বিষয়ে কথা বলবো।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী