ধর্ষণ মামলায় রিমান্ড শেষে যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি
২৬ জুলাই ২০২০, ০১:৪০আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৮:৪৯




ধর্ষণ মামলায় রিমান্ড শেষে যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন কারাগারে
পঞ্চগড়ের বোদায় মিউজিক ভিডিওর এক মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার বোদা উপজেলা যুব মহিলা লীগের সাময়িক বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবিদা সুলতানা ওরফে লাকী ও তার সহযোগী সাজ্জাদ হোসেন ওরফে মিলনকে রিমান্ড শেষে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম মিয়া রিমান্ড শেষে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।



মামলার তদন্ত কর্মকর্তা আবু সায়েম জানান, রিমান্ডে গ্রেফতার ওই নারী তার বাড়িতে অনৈতিক কাজের কথা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতাও মিলেছে। ঘটনার সঙ্গে কারা কারা জড়িত ছিল তাদের কয়েকজনের নাম ঠিকানাও জানা গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

সব আসামি শনাক্ত হলে দ্রুততম সময়ের মধ্যে আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানান তিনি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, এক তরুণীকে মিউজিক ভিডিওতে কাজ করার জন্য গত ১৪ জুলাই সকালে বোদায় নিয়ে আসে পৌরসভার ঝিনুকপাড়া গ্রামের সাজ্জাদ হোসেন মিলন। মিলন ওই তরুণীকে বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকীর পৌর এলাকার থানাপাড়ার বাড়িতে রাখে। রাতে ওই বাড়িতেই সাজ্জাদসহ ৪-৫ জন মিলে তরুণীকে ধর্ষণ করে। পরদিন ১৫ জুলাই ওই মডেলকে বোদা পৌরসভার ভাসাইনগর এলাকার এক বাড়িতে নিয়ে গিয়ে আবারও কয়েকজন মিলে ধর্ষণ করে। পরে রাতে ওই মডেল পালিয়ে বোদা থানায় হাজির হয়ে ঘটনা খুলে বলে এবং নিজে বাদী হয়ে সাজ্জাদ হোসেন ওরফে মিলন, বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা ওরফে লাকী ও বোদার নগরকুমারী এলাকার বাসিন্দা জসীম উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে বোদা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর বোদা থানা পুলিশ আবিদা সুলতানা লাকী ও সাজ্জাদ হোসেন মিলনকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা ১৬ জুলাই আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

এদিকে এ ঘটনায় মামলা দায়ের ও গ্রেফতার হওয়ায় গত ১৭ জুলাই রাতে জেলা যুব মহিলা লীগের জরুরি সভায় বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা ওরফে লাকীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম