বরখাস্ত আরেক ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ০১:৫৬আপডেট : ৩০ জুলাই ২০২০, ০২:১০

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  
টাঙ্গাইলের বাসাইলে হাবিবুর রহমান চৌধুরী হবি নামের এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাবিবুর রহমান চৌধুরী উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বুধবার (২৯ জুলাই) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না এ তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলন, মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করায় জেলা প্রশাসক টাঙ্গাইল বর্ণিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন; যেহেতু টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. হাবিবুর রহমান কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলন, মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারিকাজে বাধা প্রদান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করায় তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে; সেহেতু টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. হাবিবুর রহমান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।’

প্রসঙ্গত, গত ৩০ জুন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী জেলা প্রশাসক বরাবর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি লিখিত আবেদন করেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি