কুমিল্লা মেডিক্যালে আরও তিন জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ১১:২৯আপডেট : ০২ আগস্ট ২০২০, ১১:২৯

করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও তিন জনের। তাদের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী। রবিবার (২ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে আলী আজম (৮৫) নামে একজন মারা গেছেন। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মৃত আলী আকবরের ছেলে।

এছাড়া উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ইশুর রহমানের মেয়ে মনোয়ারা বেগম (৯৫) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মৃত ইশুন আলী মেয়ে সাফিয়া (৯৫)। 

উল্লেখ্য, এপর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৯১ জন।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫২৮ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৪৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের