ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ পাওয়া গেলো আখক্ষেতে

জামালপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১৬:৪২আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৬:৪৪

জামালপুর

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় পাটের খুড়ি নিয়ে সাঁতরে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া কৃষক ময়না আলীর (৫৫) মরদেহ সোমবার (৩ আগষ্ট) সকাল ১১ টার দিকে আখ ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পৌর কাউন্সিলর সোলেমান হোসেন জানান, দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ কালিকাপুর (মাটিখোলা) গ্রামের কৃষক ময়না আলী দেওয়ানগঞ্জ পৌরসভার দক্ষিণ কালিকাপুর (মাটিখোলা) গ্রামের মৃত ভাদু সেখের ছেলে। সে গত রবিবার (২ আগস্ট) দুপুরে গুলুর ঘাটে পাট ধোয়ার পর পাটের খুড়ি নিয়ে সাঁতরে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিলেন। এসময় পানির স্রোতে তলিয়ে তিনি নিখোঁজ হন। স্বজনরা অনেক খুঁজেও তাকে না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরে যায়। এরপর সোমবার (৩ আগস্ট) সকালে ১১টার দিকে গুলুর ঘাট সেতুর দক্ষিণ পাশের আখ ক্ষেতে কৃষক ময়না আলীর ভাসমান মরদেহ ভেসে উঠে এবং স্থানীয় এলাকাবাসী লাশ দেখতে পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষক ময়না আলীর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি