সংসদ সদস্য সালমা চৌধুরী করোনায় আক্রান্ত

রাজবাড়ী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১৭:০২আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২২:২৩

সালমা চৌধুরী রুমা রাজবাড়ীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু জানান, অক্সিজেন কমে যাওয়ায় সালমা চৌধুরীকে সকালে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়া হচ্ছে। ঈদের দু’দিন আগে তার নমুনা দেওয়া হয়। গত রবিবার পজিটিভ রিপোর্ট আসে।

সিভিল সার্জন জানান, সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় এক হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান