মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১৯:১১আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৯:১১

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই লাখ টাকা জরিমানা

ঝিনাইদহের শৈলকুপায় একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ, ভেজাল ওষুধ মজুদ এবং নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে উপজেলার চড়িয়ার বিল এলাকার সুমনা মেডিক্যাল স্টোরকে এই জরিমানা করা হয়।

সোমবার ( ৩ আগস্ট) বিকালে ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল এই অভিযান চালান।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ জানান, শৈলকুপা উপজেলার চড়িয়ার বিল এলাকার সুমনা মেডিক্যাল স্টোরে আমদানি, বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ নিষিদ্ধ ভেজাল ওষুধ মজুদ এবং নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রির সংবাদ পেয়ে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৪০,৪৫ এবং ৫১ ধারায় ওষুধের দোকানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের