‘সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা তদন্তে চূড়ান্ত হয়েছে কর্মপরিকল্পনা’

কক্সবাজার প্রতিনিধি
০৪ আগস্ট ২০২০, ১৬:৫৯আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৭:৪৫

‘সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা তদন্তে চূড়ান্ত হয়েছে কর্মপরিকল্পনা’
কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির আহবায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আজ থেকে তদন্ত কমিটি কাজ শুরু হয়েছে। এজন্য কমিটির অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে দিনব্যাপী বৈঠক করিছি। বৈঠকে আমরা তদন্তের স্বার্থে কর্ম পরিকল্পনা চূড়ান্ত করেছি। বিশেষ করে মাঠ পর্যায়ে যেখানে যেতে হবে, যেখানে যাওয়া হবে, তা ঠিক হয়েছে। যার যার সঙ্গে কথা বলা দরকার তাদের সঙ্গেও কথা বলবো। পুরো তদন্ত কাজটি করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।’

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কক্সবাজার হিল টাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে তদন্ত কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কমিটিতে আছেন, ১০ পদাতিক ডিভিশনের জিওসি মনোনীত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লে. কর্নেল সাজ্জাদ, চট্টগ্রামের ডিআইজি মনোনীত অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি।

উচ্চ পর্যায়ের এই কমিটি বৈঠকের পর প্রয়োজনীয় তথ্য ও সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলেও জানানো হয়।

শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জন ও নিরাপত্তা বিভাগ। একইভাবে তদন্তের স্বার্থে টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলিসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন:
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত: তদন্তকেন্দ্রের ১৬ সদস্য প্রত্যাহার

সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ বছরে তৃতীয়বার পিছু হটলো মোদি সরকার
১২ বছরে তৃতীয়বার পিছু হটলো মোদি সরকার
বাজারে ভেজাল রেফ্রিজারেন্ট গ্যাস, বিস্ফোরণের শঙ্কায় সতর্কতা
বাজারে ভেজাল রেফ্রিজারেন্ট গ্যাস, বিস্ফোরণের শঙ্কায় সতর্কতা
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
আপনার ঘর হোক তেলাপোকামুক্ত
আপনার ঘর হোক তেলাপোকামুক্ত
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী