ডোমারে ৩ পরিবারের ৯ ঘর পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ০৫:৫৯আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৬:০১

নীলফামারীতে আগুন লেগে পুড়ে যাওয়া ঘরবাড়ি।

নীলফামারীর ডোমারে তিন পরিবারের ৯টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি নগদ টাকা, আসবাবপত্রসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে চাই হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, রাতে ওই ইউনিয়নের হলহলিয়া গ্রামের হাসানুল হকের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ৯টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা, ঘরে রক্ষিত ধান-চাল, একটি ছাগল ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।

স্টেশন কর্মকর্তা জানায়, খবর পেয়ে ডোমার সদর হতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ পরিবারের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম