কয়েলের আগুনে পুড়লো গোয়াল ঘর

মাগুরা প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ০১:৫৭আপডেট : ১০ আগস্ট ২০২০, ০১:৫৯

কয়েলের আগুনে পুড়লো গোয়াল ঘর

মাগুরা শ্রীপুর উপজেলার বালিয়াঘাটা গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি গোরু পুড়ে মরাসহ কমপক্ষে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রবিবার (৯ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক প্রশান্ত মণ্ডল জানান, রাতে তিনি গোরুর গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে রেখে তালা দিয়ে যান। রাত ১টার দিকে মশার কয়েল থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে তার ধারণা। ঘরের মধ্যে পাটকাঠি ও জ্বালানি কাঠ থাকায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। রাত ৩টার দিকে গোয়াল ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্র্রণের চেষ্টা করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে তার গোয়ালঘরসহ পাশ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এতে তিনটি গরু পুড়ে মারা যায়। তবে এই অগ্নিকাণ্ডে তার প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

/এএইচ/
সম্পর্কিত
মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু
জুলাই হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুর 
সর্বশেষ খবর
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
এবার শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হলো ডিবিকে
এবার শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হলো ডিবিকে
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আপনি ব্যথা পান, রং দেখেন, ভয় পান—কিন্তু কেন? উত্তরটা অবাক করবে
আপনি ব্যথা পান, রং দেখেন, ভয় পান—কিন্তু কেন? উত্তরটা অবাক করবে
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’