ট্রাকে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

সাতক্ষীরা প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ০৩:৩২ আপডেট : ১০ আগস্ট ২০২০, ১১:২২

ট্রাকে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

থেমে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন স্বাস্থ্য বিভাগে চাকরি করা দুই ব্যক্তি। রবিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার সময় পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের পাশে মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক ও খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর জলমা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে কে এম রোকনুজ্জান লিটু মোল্লা (২৮) এবং খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রাহ্মগাতি গ্রামের মৃত এসএম বিল্লাল হোসেনের ছেলে ও খুলনা আবু নাসের হাসপাতালের অফিস সহকারী এসএম শাকিব হোসেন (২৭)।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খুলনার আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী ১৫০ সিসি মোটরসাইকেলে করে রবিবার রাত ১১টার দিকে খুলনা থেকে সাতক্ষীরায় আসার পথে সামনে বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তাস্তর করা হয়েছে। খবর পেয়ে খুলনার (চুকনগর) হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি আটক করে চুকনগর নিয়ে যায়।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
ট্রলারে কপোতাক্ষ পার হলো গাজীর নজরুলের স্ত্রী মরিয়মের লাশ, গভীর রাতে দাফন
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সর্বশেষ খবর
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ
ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে