বেনাপোল ও হিলিতে আজ আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল ও হিলি প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ১২:৫৭আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৩:০১

বেনাপোল বন্দরে প্রবেশপথ সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে সারাদিন এ পথে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করেন।

মামুন কবীর তরফদার জানান, বুধবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ পথে বাণিজ্যিক কার্যক্রম চলবে।

এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও সীমিত আকারে যাত্রী ভ্রমণের অনুমতি আছে। তারা যাতায়াত করতে পারবেন।

এদিকে, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে  আজ (মঙ্গলবার) দুদেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, গত শনিবার ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সাবেক সভাপতি অশোক কুমার আগরওয়ালা মারা গেছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ বাণিজ্য বন্ধ রেখেছে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশন। বুধবার পুনরায় বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হবে।

এদিকে আমদানি রফতানি বন্ধ থাকলেও আমদানি পণ্য খালাস, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম