রায়পুরায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ২০:৫৫আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৪৬

রায়পুরায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার রায়পুরায় বিদেশি রিভলবারসহ মো. শিপন মিয়া (৩৭) নামের পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রায়পুরার বড়চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শিপন মিয়া রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্স নিয়ে রায়পুরার বড়চর এলাকায় অভিযান চালান। বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় একটি বিদ্যালয়ের বারান্দা হতে জেলা পুলিশের তালিকাভুক্ত শিপন মিয়া নামের ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় রিভলবারটিতে ৮টি গুলি লোড করা ছিল।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, এই ঘটনায় রায়পুরা থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। গ্রেপতার শিপন মিয়া দীর্ঘদিন দরে নরসিংদীসহ আশপাশের জেলাগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এর আগেও তার বিরুদ্ধে হত্যা, মাদক ও আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়া কর্মচারী কারাগারে
রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়া কর্মচারী কারাগারে
মানবসৃষ্ট মহামারির শঙ্কা, গবেষণাগার থেকেই ছড়াতে পারে প্রাণঘাতী ভাইরাস
মানবসৃষ্ট মহামারির শঙ্কা, গবেষণাগার থেকেই ছড়াতে পারে প্রাণঘাতী ভাইরাস
বিদ্যুতের তারে ঝুলছে বোমাসদৃশ বস্তু, এক সকালে ৩ ঘটনায় আতঙ্ক
বিদ্যুতের তারে ঝুলছে বোমাসদৃশ বস্তু, এক সকালে ৩ ঘটনায় আতঙ্ক
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী